রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

‘নদী বাঁচাতে যুব সম্মেলন” প্রোগ্রামে যোগদান করেন জিএমপি কমিশনার 

সুরুজ্জামান রাসেল
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

 

 

 

 

সুরুজ্জামান রাসেল

গাজীপুর প্রতিনিধি:

 

 

 

 

বাংলাদেশ রিভার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে বেলা ১১.০০ ঘটিকায় ”নদী বাঁচাতে যুব সম্মেলন” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় এর সম্মানিত উপদেষ্টা জনাব সৈয়দা রিজওয়ানা হাসান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ

কমিশনার মহোদয় ডঃ মোঃ নাজমুল করিম খান।

 

পুলিশ

কমিশনার মহোদয় তার বক্তব্যে সুস্থ ও সুন্দর নগরী গড়তে নদীর ভূমিকা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি নদী বাঁচাতে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান।

 

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো যারা উপস্থিত ছিলেন, জনাব নাফিসা আরেফিন, জেলা প্রশাসক গাজীপুর, ড. সোহারাব আলী, অতিরিক্ত মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর । এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা বৃন্দ, সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ, যুবসমাজের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন