শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়ে গেলেও দেশ ও সমাজকে অস্থির করার জন্য বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে —জামায়াতে ইসলামীর আমীর

শেখ মাহতাব হোসেন
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও এই দেশ ও সমাজকে অস্থির করার জন্য তাদের দোষররা বিভিন্ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ আছি। তাদের সকল চক্রান্ত ব্যর্থ হয়েছে, আগামীতেও ব্যর্থ হবে।

তিনি গত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, তারা বলেছিল বাংলাদেশ নাকি বিশ্বে উন্নয়নের রোল মডেল। আসলে উন্নয়নটা তাদের হয়েছে জনগণের না। গত সরকারের শাষনামলে খুন,গুম ও লটতরাজের সমালোচনা করে বলেন ভারতের কাছে তারা বাংলাদেশকে বন্ধক (ইজারা) দিয়েছিল। আসলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেননা, তিনি ছিলেন সেবাদাসী। ভারতের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদের সম্মান করি, আপনারাও আমাদের সম্মান করতে শিখুন। ভারত থেকে চোখ রাঙাইয়া বাংলাদেশকে শাসনের চিন্তা বাদ দেওয়ার হুশিয়ারি দিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ বুক পেতে ডানা মেলে বলেছিল-বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তিনি বলেন, এজাতি বুক পেতে গুলি খেতে শিখেছে, বলে তিনি বলেন, এ জাতিকে ভয় দেখাবেননা। আমাদের ১০ কোটি যোদ্ধা রয়েছে।

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ৭ টায় খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল মোড়ে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি আরো বলেন, আমাদের এই দেশকে বিগত দিনে যারা শাসন করেছেন একটানা সাড়ে ১৫ বছর, তারা এ দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে। দেশের মানুষের হাতে কাজ তুলে দেয়ার পরিবর্তে দেশের মানুষের রিজিক তারা তুলে নিয়েছে। সেখানে অনুষ্ঠিত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, ও সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুল প্রমুখ ।।