শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে মৃত্যুর চার মাস পর কবর থেকে লাশ উত্তোলন

Reporter Name
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

ভয়েজ অফ সুন্দরবন।।
সাতক্ষীরা শ্যামনগরে মৃত্যুর চার মাস পর মায়া খাতুন (২৪) নামে এক নারীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ রনী খাতুনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভু‚মি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান এবং শ্যামনগর অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির মোল্লা ।

ঘটনার বিবরণে জানাযায়, গত ১০ আগষ্ট মায়া খাতুন স্বামীগৃহে সবার অজান্তে বিষ পানে আত্মহত্যা করে এবং উভয় পরিবারের সম্মতিতে মরদেহ বিনা ময়না তদন্তে পারিবারিকভাবে দাফন করা হয়। কিন্তু পরবর্তীতে মৃত্যুর বিষয়টি রহস্যজনক মনে হলে ভিকটিমের পরিবারের পক্ষে মায়া খাতুনের মাতা মোছাঃ ফজিলা বেগম গত ১২ সেপ্টেম্বর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মৃতের স্বামী মোঃ রাশিদুল ইসলাম ও স্বামীর আত্মীয় হাফিজুর রহমান সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে ৪৩৯/২৪ নং মামলা দায়ের করেন। বিষয়টির রহস্য উদঘটনের জন্য আদালত কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মোছাঃ রনি খাতুনকে দায়িত্ব প্রদান করেন ।

এ শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন বলেন, আদালতের নির্দেশে ভিকটিম মায়া খাতুনের লাশ কবর থেকে উত্তোলন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।

##
এস কে সিরাজ
শ্যামনগর সাতক্ষীরা