শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর উপজেলা ঠিকাদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাতটি পদে ১৪ মনোনয়ন ফরম বিক্রি 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার:

 

দীর্ঘদিন পরে উৎসবমুখর পরিবেশে শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সাতটি পদে ১৪ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।বুধবার ১১ ডিসেম্বর সকাল ১০ টায় ঠিকাদার কল্যাণ সমিতির নিজস্ব ভবনে ঠিকাদার কল্যাণ সমিতির আহ্বায়ক আলহাজ্ব একরামুল করিম,সদস্য জিএম আব্দুল কাদের,আলহাজ্ব আলমগীর হোসেন,আবু ফারুক,নুরুল ইসলাম(খোকন)এর উপস্থিতিতে ১০/১১ ডিসেম্বর বেলা ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শেষ করে।এসময় আরো উপস্থিত ছিলেন ঠিকাদার কল্যাণ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল বাশার, ঠিকাদার আব্দুর রশিদ, আব্দুস সাত্তার, নুরুল হক সহ ঠিকাদার কল্যাণ সমিতির সদস্য ও সুধীজন।যে সমস্ত পদ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে সভাপতি পদে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন মেসার্স আশা কনস্ট্রাশনের প্রোপাইটার এ্যাড আশেক এলাহি (মুন্না),শেখ জাবের হোসেনের প্রোপাইটার শেখ জাবের হোসেন,এবি এন্টারপ্রাইজের প্রোপাইটার জি এম আসাদুল্লাহ বাহার (আছু) সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন মেসার্স আয়শা এন্টারপ্রাইজের প্রোপাইটার আশরাফ হোসেন, মেসার্স ফাহাদ এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ শামসুদ্দোহা টুটুল, জিএম হাফিজুর রহমান প্রোপাইটার জি এম হাফিজুর রহমান (হাফিজ),সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন গ্রহণ করেছেন মেসার্স আর এন ইন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ আল ইমরান, মেসার্স জালাল এন্টারপ্রাইজের প্রোপাইটার এস এম আসাদুজ্জামান, মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ আখতারুজ্জামান,অর্থ সম্পাদক পদে মনোনয়ন গ্রহণ করেছেন, মেসার্স রায়হান ট্রেডার্সের প্রোপাইটার মোঃ মাসুদ রায়হান,মেসার্স শেখ এন্টারপ্রাইজের প্রোপাইটার মোমতাকদীর আলম (মুকুল)ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনোনয়ন গ্রহণ করেছেন মেসার্স হক এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ মোতালেব হোসেন,দপ্তর সম্পাদক পদে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন মেসার্স হ্যানিম্যান এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ মতিউর রহমান, প্রচার সম্পাদক পদে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন মেসার্স গাজী ইন্টারন্যাশনালের প্রোপাইটার মোঃ আব্দুস সাত্তার।

আহ্বায়ক কমিটির পক্ষ থেকে জানা যায়, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ১৫ ডিসেম্বর। মনোনয়ন ফরম যাচাই বাছাই ১৬ ডিসেম্বর। খসড়া প্রাপ্তির তালিকা প্রকাশ ১৭ ডিসেম্বর। মনোনয়ন ফরমের বিরুদ্ধে আপত্তি দাখিল ১৮ ডিসেম্বর। বৈধ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ ডিসেম্বর। প্রার্থী প্রত্যাহারের তারিখ ও প্রতীক বরাদ্দ ২১ ডিসেম্বর। ভোটগ্রহণ ১১ জানুয়ারি ২০২৫।