রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রামপাল প্রেসক্লাব এর পূর্ণাঙ্গ কমিটি গঠন 

আরিফ হাসান গজনবী 
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী

প্রতিনিধি (রামপাল) বাগেরহাট

 

বাগেরহাটের রামপাল উপজেলার সাংবাদিকদের স্বনামধন্য প্রতিষ্ঠান রামপাল প্রেসক্লাবের দীর্ঘ ১০ বছর পর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। ৯(ডিসেম্বর) সোমবার সকাল ১১ ঘটিকার সময় রামপাল প্রেসক্লাবের হলরুমে রামপাল উপজেলার সকল সাংবাদিকদের সম্মতিক্রমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। রামপাল প্রেসক্লাবের আহ্বায়ক এস এম বাকি বিল্লাহ,র সভাপতিত্বে ও আহব্বায়ক কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজালাল গাজীর সঞ্চালনায় একটি ২১ সদাস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় রামপাল উপজেলার সকল সাংবাদিকদের মতামতের ভিত্তিতে। এ সময় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হন ফকির আতিয়ার রহমান,সহ-সভাপতি নির্বাচিত হন এস. এম. বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হাসান গজ্নবী, সাংগঠনিক সম্পাদক খান জিল্লুর রহমান, অর্থ সম্পাদক শেখ সাগর আহমেদ, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম সুমন, প্রচার ও প্রকাশক সম্পাদক সোহেল আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইকরামুল হক রাজিব, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক বজলুর রহমান, হাওলাদার আব্দুল হাদী, সাইফুল আলম বখতিয়ার, মল্লিক জামান, শেখ মোঃ মাসুম বিল্লাহ, মোঃ ইমরান হোসেন, মোঃ আবু হানিফ, মোঃ শিমুল আহমেদ, শেখ জাহিদুল ইসলাম, ফকির নূরনবী, সুজাউল হক বাবু, দেলোয়ার হোসেন।এ সময় রামপাল প্রেসক্লাবের নবাগত সভাপতি ফকির আতিউর রহমান বলেন আমরা রামপাল প্রেসক্লাবকে একটি স্বচ্ছ চাঁদাবাজ মুক্ত প্রেসক্লাবে পরিণত করব ইনশাআল্লাহ আমরা সকল সাংবাদিকদেরকে সাথে নিয়ে একত্রিত হয়ে একটি প্লাটফর্মে স্বচ্ছতার সংঙ্গে এই মহান পেশার দায়িত্ব পালন করব, আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য, আজ সাংবাদিক সমাজ আমাদের সমাজে লাঞ্ছিত বঞ্চিত রামপাল প্রেস ক্লাব সব সময় সাংবাদিকদের পাশে আছে পাশে থাকবে ইনশাআল্লাহ। রামপাল প্রেসক্লাবকে একটি আদর্শ সাংবাদিক প্ল্যাটফর্ম করা হবে রামপালের সকল সাংবাদিকদের কে নিয়ে