শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত

সাদেকুল ইসলাম,
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

 

 

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:

 

দিনাজপুরের বিরলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও জয়ীতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।উপজেলা মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, আনসার ভিডিপি অফিসার মর্জিনা বেগম, উপজেলা খাদ্য কর্মকর্তা আতোয়ার রহমান, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা পারভীন, ওয়ার্ল্ড ভিশন বিরল এপি’র প্রোগ্রাম অফিসার মি. প্রদীপ, মানব কল্যান পরিষদের অফিসার মোঃ ইব্রাহিম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাহবুবা সুলতানা।

আলোচনা সভা শেষে ৩ জন জয়ীতাকে সংবর্ধনা প্রদান করা হয়। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী তিনি হলেন মাধববাটি গ্রামের মোঃ খলিলুর রহমান এর স্ত্রী মোছাঃ আলিমা খাতুন, সফল জননী নারী ধর্মপুর কৈকুড়ী গ্রামের কাদরু হেমরম এর স্ত্রী মনিকা মরমু, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বহবহলদিঘী গ্রামের মাইকেল হাসদা এর স্ত্রী মাখদালিনা হেমরম।