শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন সংবর্ধিত

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম সিটি কপোর্রেশনের মেয়র ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানে বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে সম্প্রসারিত করে দক্ষিণ চট্টগ্রামের একটি অংশ সিটি কর্পোরেশনের আওতায় আনার কাজ চলছে। দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য কর্ণফুলী ব্রিজের দক্ষিণ পাশে বাস ষ্টেশন করার জন্য জেলা প্রশাসকের সাথে কথা বলে জায়গা নির্ধারণের কাজ চলছে। জলাবদ্ধতা নিরসণের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিকে পুণরায় চালু করতে হবে। বিএনপি পালায় না, আওয়ামীলীগ পালায়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তারা কেউ জানাযা পর্যন্ত পড়েনি। ৫ আগস্টে শেখ হাসিনার সাথে তাদের নেতাকর্মীরাও পালিয়েছে। সীমান্ত এলাকা থেকে বলছেন টুপ করে ডুকে যাবে। আমরা বসে থাকব না। এখন বিএনপির বিরুদ্ধে দেশি ও বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকার আহবান জানান।

আজ ৭ ডিসেম্বর শনিবার বিকালে চন্দনাইশ উপজেলা, পৌরসভা, দোহাজারী পৌরসভা, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সহযোগি ও অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন উদযাপন কমিটির উদ্যোগে চন্দনাইশ সদরস্থ কাসেম  মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদযাপন কমিটির আহবায়ক ইফতেখার হোসেন ইফতু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কপোর্রেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপি নেতা মিজানুল হক চৌধুরী, সাবেক বিচারপতি আবদুস ছালাম মামুন, বিএনপি নেতা এমএ হাশেম রাজু, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, জসিম উদ্দীন, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম রাহী, মঞ্জুর আলম তালুকদার প্রমুখ।