সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ৯ যুবক

মনির হোসেন
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে গিয়ে আটক হওয়ার পর দীর্ঘ ৭ বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৯ বাংলাদেশি যুবক। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শনিবার (৭ ডিসেম্বর ) সন্ধ্যায় ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা।

 

ফেরত আসারা হলেন, সুজন ফকির (২৮), আব্দুল মোনাব (৩০), রেদোয়ান (২৫), নুর আলম (৩০), তাজির ইসলাম (২৮), শাহজাহান গাজী (৩৫), খাইরুল ইসলাম (২৯), সামাদ মিয়া (২৩) ও শাহাদত হোসেন (৩৪)। এরা যশোর নড়াইল, সুনামগজ্ঞ, খুলনা, চাঁদপুর ও কক্সবাজার জেলার বাসিন্দা।

 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোঃ ইব্রাহিম হোসেন বলেন, ফেরত আসারা কাজের সন্ধানে দেড় বছর আগে বিনা পাসপোর্টে অবৈধ পথে ভারতের বিভিন্ন এলাকায় যায়। সেখানে ক্ষেত খামারে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয় তারা। পরে আদালত তাদের ৭ বছরের সাজা দেয়। কারাভোগ শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন তারা। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, ইমিগ্রেশন পুলিশ ৯ বাংলাদেশি যুবককে থানায় হস্তান্তর করেছে। এখান থেকে নিজ জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। #