সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে ছাত্রদল নেতাকে ফাঁসাতে গিয়ে ধর্ষণ মামলায় পুলিশের সোর্স গ্রেফতার

আবু কাওসার মিঠু
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

 

মোঃ আবু কাওছার মিঠু

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাসেল ভুঁইয়াকে ফাঁসাতে গিয়ে ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছে পুলিশের সোর্স শাহীন মিয়া ওরফে সোর্স শাহীন(৩৫)। গতকাল ৩ডিসেম্বর মঙ্গলবার ভোর রাতে উপজেলার তারাবো দক্ষিণপাড়া তার বাড়ী থেকে রাসেল ভুঁইয়াকে গ্রেফতার করার পর তাকে ফাঁসাতে শাহিন মিয়া থানায় গেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রাসেল ভুঁইয়ার বিরুদ্ধে তার প্রতিপক্ষ একই এলাকার শাহিন মিয়া নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাসেল ভুঁইয়াকে গতকাল মঙ্গলবার ভোরে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। সুযোগ পেয়ে শাহিন মিয়া রূপগঞ্জ থানায় গিয়ে রাসেল ভুঁইয়ার বিরুদ্ধে তদবির করতে আসেন। এ সময় ধর্ষণ মামলায় শাহিন মিয়াকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।

 

রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, দীর্ঘদিন ধরে গ্রেফতারী পরোয়ানা নিয়ে পুলিশ শাহিন মিয়াকে খুঁজে বেড়িয়েছে। কিন্তু সে আত্মগোপনে ছিল।

 

রাসেল ভুঁইয়ার বিরুদ্ধেও আদালতে অপর একটি মামলা রয়েছে। শাহিন মিয়া ও রাসেল ভুঁইয়াকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ):