রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Reporter Name
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

 

স্টাফ রিপোর্টার :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমানের ছেলে ও জেলা যুবলীগের সদস্য  মাহমুদুর রহমান । গতকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় সিদ্ধিরগঞ্জপুলস্থ যুবলীগ নেতা ফারুকের অফিস কার্যালয়ে ২ শতাধিক নেতাকর্মীদের শীতের জ্যাকেট দেওয়া হয়। এসময় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের নেতা মাহফুজুর রহমান পাপ্পু, থানা যুবলীগের নেতা ফারুক, হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা সাহাবুদ্দিন, রমজান, যুবলীগ নেতা সাখাওয়াত আলম সাকু, আওয়ামীলীগ নেতা কাশেম, মিলন, আকাশ প্রমূখ। এসময় মাহমুদুর রহমান নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের নেতা নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে ৩০শে ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে পূণরায় এমপি নির্বাচিত করতে হবে। যুবলীগ নেতা ফারুক বলেন, নারায়ণগঞ্জের সিংহ পুরুষ শামীম ওসমানকে বিজয়ী করে ঘরে ফিরবো। শামীম ওসমানের বিজয় নিশ্চিত করতে সবসময় রাজপথে থাকবো। তাই শামীম ওসমানকে পূণরায় এমপি নির্বাচিত করতে নারায়ণগঞ্জবাসীর কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন যুবলীগ নেতা ফারুক।