রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিককে পিটিয়ে আহত

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

 

 

মোঃ আবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় নয়া দিগন্ত পত্রিকার কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি শফিকুল ইসলাম মীরকে পিটিয়ে আহত করেছে দু্র্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহত সাংবাদিক শফিকুল ইসলাম মীর জানান, তিনি দৈনিক নয়া দিগন্ত পত্রিকার রূপগঞ্জের কাঞ্চন শিল্পাঞ্চল প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। গতকাল শুক্রবার রাত ১০ দিকে উপজেলার সাওঘাট এলাকায় স্থানীয় সন্ত্রাসী সিয়াম সহ তার সহযোগীরা শফিকুলের চাচাতো ভাই মনিরের ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক জহিরুলকে মারধোর করে একটি মোবাইল ও পকেটে থাকার টাকা ছিনিয়ে নেয়।

 

বিষয়টি গার্মেন্টস শ্রমিক জহিরুল সাংবাদিক শফিকুলকে জানালে তিনি সিয়ামকে জিজ্ঞাসা করে এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সিয়ামসহ তার সহযোগীরা তার উপর হামলা করে পিটিয়ে আহত করে। এসময়

 

শফিকুলের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

এ ঘটনায় রাতেই শফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিক শফিকুলের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।