শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিচারকের স্বাক্ষর জাল করে পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে মামলা

মনির হোসেন,
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া অ্যাফিডেভিটের মাধ্যমে বেনাপোলের একটি পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বুধবার ২৭নভেম্বর শার্শা উপজেলার যাদবপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে তনিমা তাসনুভা বাদী হয়ে তিনজনকে আসামি করে এ মামলা করেছেন। আসামিরা হলেন, শার্শা উপজেলার বসতপুর গ্রামের দুদু মিয়ার দু’ছেলে আনোয়ার হোসেন ও জামাল হোসেন এবং ভবের বেড় গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ইব্রাহিম হোসেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলী অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

তনিমা তাসনুভা অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশন এবং এর জমি পৈত্রিক সূত্রে শার্শা উপজেলার কাগজ পুকুরের মেসার্স তনিমা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী তিনি। তার জ্বালানি ও খনিজ সম্পদ অধিদপ্তর খুলনার সনদপত্র রয়েছে। কিন্তু আসামি আনোয়ার হোসেন ও জামাল হোসেন চক্রান্ত করে অপর আসামি ইব্রাহিম হোসেনের সহায়তায় একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর ও সিল জাল করে একটি ভুয়া অ্যাফিডেভিট তৈরি করেন। ওই অ্যাফিডেভিটে মেসার্স তনিমা ফিলিং স্টেশনের সাবেক স্বত্বাধিকারী গোলাম কিবরিয়ারও স্বাক্ষর জাল করা হয়। এই ভুয়া অ্যাফিডেভিটের মাধ্যমে আসামিরা মেসার্স তনিমা ফিলিং স্টেশন দখলের চেষ্টা চালায়। বিষয়টি তনিমা তাসনুভা জানতে পেরে আদালতকে অবহিত করে। পরে আদালতের মাধ্যমে তিনি জানতে পারেন, অ্যাফিডেভিটটি ভুয়া এবং এতে বিচারকের স্বাক্ষর ও সিলও জাল। এ কারণে তিনি আদালতে মামলা করেন।#