শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রামপালে কৃষকদলের বিনামূল্যে গরীব চাষীদের আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন

আরিফ হাসান গজনবী 
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

 

 

আরিফ হাসান গজনবী

বিশেষ প্রতিনিধি

রামপালঃ বাগেরহাট

 

রামপাল উপজেলার সকল ইউনিয়নের গরীব ও অসহায় চাষীদের স্বেচ্ছায় বিনামূল্যে আমন ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার( ২৭ নভেম্বর) বেলা ১২ টায় রামপাল উপজেলা কৃষকদল ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রামপাল সদর ইউনিয়নের সুন্দরবন মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়ে।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আলম মুন্সি, বিএনপি নেতা কবীর হোসেন, মোঃ মনিরুজ্জামান, রুহুল আমিন, ইসমাইল মোল্লা খোকন, সৈয়দ কুদরতি ইলাহি প্রমুখ।

 

উদ্বোধনী বক্তব্যে কৃষিবিদ শামীমুর রহমান সাংবাদিকদের বলেন, আমরা স্বেচ্ছায় বিনামূল্যে রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের গরীব ও অসহায় কৃষকদের আমন ধান কাটা কর্মসূচী হাতে নিয়েছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের কৃষকদের ভালোবাসেন। কৃষির উন্নয়নে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে বসে আছেন। তিনি অতীতেও কৃষির উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মত কাজ করেছেন। এখনো তিনি এদেশের কৃষি ও কৃষকদের কল্যানে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের ৭৫% মানুষ গ্রামীণ অর্থনীতির ওপর নির্ভরশীল। আগামীতে তারেক রহমান এদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কৃষি ব্যবস্থাকে আরো উন্নত করবেন বলে আমরা আশাবাদী।

####