সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

শিরোনাম:
অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ক্যাম্পাস পরিষ্কার করলেন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা শ্যামনগরে সাংবাদিকরা র‍্যালি, আলোচনা সভা ও অবস্থান কর্মসৃচীর মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবসটি পালন করলো শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ে ১৫টি পরিবার এখন আকাশের নীচে, ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লক্ষ্মীপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

মোঃ নুর হোসেন
Update Time : সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

 

মো: নুর হোসেন(লক্ষ্মীপুর প্রতিনিধি):

রাষ্ট্রদ্রোহী কর্মকান্ডের পাশাপাশি প্রকাশ্যে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসকনকে জঙ্গী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে সংগঠনটিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বেলা আড়াইটায় রামগঞ্জ উপজেলাস্থ বৈষম্য বিরোধী ছাত্র-জনতাসহ মুসুল্লীদের উদ্যোগে ওই কর্মসূচী পালিত হয়।

বুধবার বাদ যোহর সম্মিলিত ছাত্র-জনতা এবং মুসুল্লীগন রামগঞ্জ শহরস্থ পুলিশ বক্সের সামনে এসে জড়ো হয়। পরে এক বিক্ষোভ মিছিল পুলিশ বক্সের সামনে থেকে শুরু হয়ে শহরের রামগঞ্জ-হাজীগঞ্জ সড়ক, পৌরসভা চত্ত্বর, রামগঞ্জ কাঁচা বাজার, রামগঞ্জ মধ্য বাজার, নূরপ্লাজা চত্ত্বর, পাটবাজার, কলাবাগান, কাঠবাজার, মৌলুভী বাজার, সোনাপুর চৌরাস্তা, কলেজ গেইট হয়ে ফের পুলিশ বক্সের সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা ভারতের মদদপুষ্ট ইসকনকে জঙ্গী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশে এই সংগঠনটিকে নিষিদ্ধের দাবি জানান এবং আইনজীবী হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান।

এসময় বক্তব্য রেখেছেন রামগঞ্জ উপজেলা কাওমী মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক মাওঃ ইমরান হোসেন, রামগঞ্জ সাব রেজিঃ মসজিদের ঈমাম মাওঃ হাবিবুর রহমান, আউগানখিল কাওমী মাদ্রাসার শিক্ষক মুফতী শরীফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার প্রতিনিধি তামিমুল ইসলাম, তাফিমুল ইসলাম, নাঈমুল ইসলাম, মোঃ ফাহিম হোসেন, শিবির নেতা আরমান হোসেন, মোঃ জুয়েল হোসেন সহ অনেকে।