শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মাটির নিচে লুকায়িত অবস্থায় ০২ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ দম্পতিক গ্রেফতার 

নূরুন নবী :
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

 

রাজশাহী প্রতিনিধি নূরুন নবী :

 

মাটির নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ০২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ রাজশাহী মহানগরীর পবা থেকে মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেফতার করেছে, সিপিএসসি, র‌্যাব-৫।গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫ এর গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়গাছি গ্রামস্থ কতিপয় মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র‌্যাব -৫ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীর বসতবাড়ীতে গভীর রাতে অভিযান পরিচালক করে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে উক্ত বসতবাড়ীর ভিতরে থাকা গোয়াল ঘরের মেঝেতে মাটির নীচে বালতির ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ০২ কেজি ৪০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।ধৃত আসামীদ্বয় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তারা দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন যাবত পারিবারিকভাবে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছে।উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর পবা থানায় একটি নিয়মিত মামলা রুজু করার হয়েছে।