সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নোয়াখালীতে সিএনজি-পিকআপ ভ্যানের সংঘর্ষে যুবকের মৃত্যু

মোহাম্মদ আবু নাছের,
Update Time : সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

 

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া সিএনজি ড্রাইভারসহ দুজন আহত হয়েছেন।

 

নিহত মো. ইয়ামিন ওরফে হেনজু (২৫)। তিনি হাতিয়ার হরনী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকার মো. বাহারের ছেলে।

 

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার টু সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

 

জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে হেনজু সিএনজি চালিত অটোরিকশা যোগে চেয়ারম্যান ঘাট থেকে জেলা শহর মাইজদীর উদ্দেশে যাত্রা করে। যাত্রা পথে সিএনজিটি উপজেলার চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার টু সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে অপরদিক থেকে আসা পিকআপ ভানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ড্রাইভারসহ ২জন সিএনজি গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নেওয়ার পথে কাঁচপুর ব্রীজ এলাকায় পৌছলে হেনজু মারা যায়।

 

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।