শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

প্রেস রিলিজ: সিএমপির পাহাড়তলী থানার অভিযানে ৫ কেজি গাঁজাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার!

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে এসআই সৌমিত্র সরকার, এএসআই ইকবাল হোসেন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানাধীন দুলালাবাদস্থ পাহাড়তলী থানার মূল গেইটের বিপরীতে সৈকতের বিকাশ দোকানের সামনে পাকা রাস্তার উপর আকস্মিক চেকপোস্ট পরিচালনা করে আজ ২৩ নভেম্বর (২২ নভেম্বর দিবাগত) রাত ০০.০৫ ঘটিকার সময়ে একটি সিএনজি গাড়ি থামিয়ে সিএনজির ভিতরে থাকা যাত্রীর কাঁধে একটি খয়েরী রঙের স্কুলব্যাগ দেখতে পেয়ে উক্ত যাত্রীকে সিএনজি থেকে নামিয়ে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে ৩টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজাসহ আসামি মোঃ ফারুক (৪২)-কে গ্রেফতার করে। তল্লাশিকালে সে নিজেকে দৈনিক একাত্তর সংবাদ নামক পত্রিকার রিপোর্টার বলে দাবি করে ও আইডি কার্ড উপস্থাপন করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে উল্লিখিত সাংবাদিক আইডি কার্ডের অপব্যবহার করে নিয়মিত মাদকের কারবার করে আসছিল। এদিন সে সীতাকুণ্ড থানাধীন কালুশাহ মাজার এলাকা থেকে এসব মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।