রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পঞ্চগড়ের বোদায় উপজেলা প্রশাসনের আয়োজনে ন্যায্য মূল্যে পণ্য বিতরণ

মোঃ শাহজাহান কবির প্রধান 
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

আজ সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বোদা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির এর উপস্থিত সরাসরি কৃষকদের কাছ থেকে সবজি ক্রয় করে জনসাধারণের কাছে ন্যায্য মূল্যে বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। উক্ত ন্যায্যমূল্য পণ্য বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসি ল্যান্ড মহোদয়, বোদা থানার অফিসার ইনচার্জ, সেনাবাহিনীর কর্মকর্তাগণ বোদা বাজার বণিক সমিতির সদস্যবৃন্দ সহ ক্রেতাগন।উপজেলা নির্বাহী অফিসার গণমাধ্যম কর্মীদের জানান বাজার ব্যবস্থা স্থিতিশীল না হওয়া পর্যন্ত ন্যায্য মূল্যের পণ্য বিক্রম কার্যক্রম অব্যাহত থাকবে। কলেজ পাড়ার বাসিন্দা আলমগীর হোসেন জানান ন্যায্য মূল্য আলু সহ অন্যান্য সবজি ক্রয় করতে পেরে বাজারের চেয়ে ২০ থেকে ৩০টাকা কমে পেয়েছি।এই ন্যায্য মূল্য চলমান থাকলে জনগণ অনেক উপকৃত হবে। ন্যায্য মূল্য বাজারে গিয়ে দেখা যায় আলু ৫৫ টাকা, মূলা ৩৫ টাকা, লাউ প্রতি পিস বিশ টাকা, পেয়াজ ৮০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা লাল শাক ৩০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।