মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত 

এস এম শাহাদাত
Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

 

এস এম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

 

আগামী ৩০ শে নভেম্বর সাতক্ষীরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডঃ শফিকুর রহমান আগমন উপলক্ষে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের ইসলামীর আয়োজনে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।(শুক্রবার ২২নভেম্বর) বিকাল ৫ টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর শুভেচ্ছা মিছিলটি ফতেপুর মোবারক নগর থেকে বাঁশতলা বাজার সড়ক প্রদক্ষিণ করে।বাঁশতলা বাজারে শুভেচ্ছা মিছিল শেষে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ রওশান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আঃ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মোশারফ হোসাইন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাঠুলিয়া রাজবাড়ী ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ডঃ মিজানুর রহমান,উপজেলা ওলামা বিভাগের সভাপতি আব্দুল মমেন,দক্ষিণ শ্রীপুর ওলামা বিভাগের সেক্রেটারি মাওঃ আনিসুর রহমান,জামাত নেতা ওমর ফারুক,প্রমুখ।বক্তারা বলেন মানুষের ভুলের কারণেই রাস্ট্রে জালিম সরকারের আবির্ভাব হয়েছিল। আর সেই জালিম সরকার মানুষের ওপর চালায় জুলুম- নির্যাতন। যে কারণে এতোদিন দেশের সাধারণ মানুষ ব্যক্ত করতে পারেনি তাদের স্বাধীন মতামত। এমনকি গত ৫ আগস্ট ওই জালিম সরকারের পতনের আগ মূহুর্ত পর্যন্ত আমরা প্রকাশ্যে কথা বলতে পারিনি। দাঁড়ি-টুপিওয়ালা,নামাজি মানুষের ওপর তারা চালাতো অসহনীয় জুলুম অত্যাচার। তবে আল্লাহ এর বিচার করেছেন। আপনারা আগামী ৩০ শে নভেম্বর সাতক্ষীরাতে জামায়াতের ইসলামীর সমাবেশে দলে দলে যোগদান করিয়া সমাবেশকে সফল করবেন।