বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলোচনা সভায় সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) ‘ইসলামের শিক্ষা হলো একে অপরের সাথে কানেক্টেড হওয়া’

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গত ১৭ নভেম্বর রবিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটস-এ অবস্থিত কাবাব কিং হলে ‘Seekers of Wisdom’ সংগঠনের ব্যবস্থাপনায় ‘A Spiritual Evening’ শিরোনামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক স্ট্যাট পুলিশ অফিসার কে. এম. হাসনাতের পরিচালনায় ও আল্লামা জুবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দরবার-ই-গাউসুল আযম মাইজভাণ্ডারীর গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন ও এস জেড এইচ এম ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)।

অনুষ্ঠানে প্রধান আলোচক নর্থ ব্রুনস ইসলামিক সেন্টার নিউইয়র্কের পরিচালক ও খতিব শায়খ ড. সাইফুল আযম আল আযহারী বলেন, সুফিয়ায়ে কেরামের দৃষ্টিতে তওবা বলা হয়-নফসের শহর থেকে ক্বলবের শহরে সফর করা। নফসের শহরে মারামারি-হিংসা-অহংকার-বিদ্বেষ রয়েছে। বান্দা নফসের শহর থেকে ক্বলবের শহরের দিকে যাওয়ার নিয়্যত করার সাথে সাথেই তাঁর উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং ধীরে ধীরে তাঁর মধ্যে রূহানিয়্যত জাগ্রত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মুসলিম উম্মাহ্ একটি কালেক্টিভ ফেইলিয়ারের মধ্যে আছে। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করতে পারছি না। মুসলিম উম্মাহর এই অধঃপতন হওয়ার অন্যতম কারণ হলো- ডিসকানেকশান। ইসলাম একে অপরের সাথে কানেক্টেড হতে শিক্ষা দেয়।

অনুষ্ঠানে বিজেনেস আ্যসোসিয়েশনের সভাপতি গিয়াস আহমেদও বক্তব্য দেন।