বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের প্রতিবাদে মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সমাবেশ 

মোঃ আবু কাওছার মিঠু 
Update Time : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

 

 

মোঃ আবু কাওছার মিঠু

রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

 

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজের প্রতিবাদে মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টার দিকে মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে উপজেলার সহীতুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এদিকে বিকাল ৪ টা থেকে মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড নিয়ে সমাবেশস্থলে আসেন।

পরে সভায় বক্তারা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামীলীগ দেশে দুঃশাসন কায়েম করেছে। দেশে লুটপাট করেছে।

 

দেশের মানুষ এর সমুচিত জবাব দিয়েছে। মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সানি মিয়ার সভাপতিত্বে ও রিয়ন ইউছুফ মিনহাজের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া।

 

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, রুপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ-সম্পাদক ওবায়দুল হোসেন রকি, মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিঃ সহ-সভাপতি নাঈম আহাম্মেদ, ৭নং ওয়ার্ডের সাবেক সভাপতি সাকিব সিকদার, সহ মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।