শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সড়কপথে সুন্দরবন বিষয় নিয়ে শ্যামনগর প্রেস ক্লাবে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

নতুন পথে সুন্দরবন। প্রকৃতির রানী সুন্দরবন এর গভীরে অত্যন্ত নয়নাভিরাম ও হৃদয় জুড়ানো সাগর, নদী, সৈকত ও সুন্দরবনের চমৎকার মিশেলে পরিবার পরিজন নিয়ে নিরাপদ ভ্রমনে সাতক্ষীরার

শ্যামনগর মুন্সিগঞ্জ থেকে দেশের একমাত্র সড়ক পথে সুন্দরবন ভ্রমণে শুরু হতে যাচ্ছে এক নব দিগন্ত।

সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন, এই শ্লোগানকে সামনে রেখে সুন্দরবন এর বর্তমানে সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান পুটনি দ্বীপ ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত যা প্রাকৃতিকভাবে অত্যন্ত পরিচ্ছন্ন।

 

সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন মুলত ভারত বাংলাদেশের মোট সুন্দরবন এর মধ্যভাগ হওয়ায় এখানের পশুপাখি, বনের গভীরতা বা গাছগাছালির ঘনত্ব অনেক বেশি।

 

সড়কপথে সুন্দরবন দেখার অনুরোধ রেখে শনিবার সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ইকো ট্যর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবন এর সভাপতি নাজমুস শাহাদাত পলাশ এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

 

এ সময়ের শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির,সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল সহ সাংবাদিক বৃন্দ ও ইকো ট্যুরিজিয়াম এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

##