শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কাশিয়ানীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আত্মপ্রকাশ

মোঃ শিহাব উদ্দিন 
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

 

 

মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’ নামে নতুন একটি শিক্ষক সংগঠন আত্মপ্রকাশ করেছে।গত বুধবার (১৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ২য় তলার কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে কাওছার আলী তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মলিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে সভায় এর আত্মপ্রকাশ ঘটে।

 

এসময় আসিফ আহমেদ কে সভাপতি, সৈয়দ মনিরুল হাসান বুলবুল কে সাধারণ সম্পাদক ও নির্বাহী সভাপতি মোঃ সাব্বির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাওছার আলী তালুকদার, নাজমুন নাহার, মোহাম্মদ হাবিবুল্লাহ, সহ-সভাপতি মাসুম বিল্লাহ, কুতুব উদ্দিন আহমেদ, ইমরুল কায়েস, নির্বাহী সম্পাদক মোঃ খায়রুল আলম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অপূর্ব’লালা বিশ্বাস, জয়শ্রী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দ এলিদা পারভীন, অর্থ বিষয়ক সম্পাদক লালন আলী, দপ্তর সম্পাদক মোঃ সোহান হাসান সুমন, আইসিটি বিষয়ক সম্পাদক মৌসুম রহমান, সাংস্কৃতিক ও বিনোদন বিষয়ক সম্পাদক নাজমা নাইম, আইন বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম সহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের নিয়ে ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন ও আত্মপ্রকাশ করা হয়।

 

এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি’র উপজেলা শাখার সভাপতি আসিফ আহমেদ বলেন, আমরা দীর্ঘ প্রচেষ্টার পর সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে পেরে আমরা আনন্দিত।

 

তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল সমস্যার সমাধান এবং শিক্ষকদের দাবি- দাওয়া আদায়ে এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।

 

আরও বলেন আমাদের এই সৃষ্টিশীল শিক্ষক – বান্ধব সংগঠনের জন্য সবাই দোয়া করবেন এবং উপজেলার সকল শিক্ষকদের, অভিভাবকদের, সাংবাদিকদের এবং সমাজের প্রত্যেক শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।