বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লালপুরে বিশেষ অভিযানে আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

স্বাধীন আলম হোসেন 
Update Time : বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

 

 

স্বাধীন আলম হোসেন

লালপুর নাটোর প্রতিনিধি

 

নাটোরের লালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে একটি বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন ২৬ বছর বয়সী মুসা আলী, পিতা আমজাদ প্রামানিক, মাঝগ্রামের বাসিন্দা; ৪০ বছর বয়সী জামরুল ইসলাম, পিতা আমজাদ প্রামানিক, একই গ্রামের বাসিন্দা; ৩৪ বছর বয়সী আমিরুল, পিতা মৃত রহমান, যিনি নাওদাড়ার বাসিন্দা; এবং ৩৫ বছর বয়সী রিপন আলী, পিতা মিরাজ মালিথা, যিনি রামকৃষ্ণপুরের বাসিন্দা।

 

লালপুর থানার তদন্ত ওসি রফিকুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী একটি চক্র সারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করতে তৎপর হয়ে উঠেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে।