শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পাঁচপুকুরিয়া কাজিরখীল শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

স ম জিয়াউর রহমান
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গত ৬ নভেম্বর ২০২৪ রোজ বুধবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, পাঁচপুকুরিয়া কাজিরখীল শাখার কাউন্সিল অধিবেশন এবং মাসিক আলোচনা সভা অত্র কমিটির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ইদ্রিস সাহেবের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মোহাম্মদ মারুফের সঞ্চালনায় কমিটির অস্থায়ী কার্যলয়ে অনুষ্টিত হয়।

 

পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (স.) এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের পর স্বাগত বক্তব্য প্রদান করেন অত্র কমিটির সহ-সভাপতি মাষ্টার বিমল কান্তি নাথ।

 

অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা ‘খ’ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার দিদারুল আলম, মোহাম্মদ আলী নেওয়াজ সাহেব, আহমদ হোসাইন, মোহাম্মদ শহীদুল্লাহ্ এবং মাস্টার নাসির উদ্দিন সহ অত্র কমিটির উপদেষ্টা এবং সকল সম্পাদক-সদস্যবৃন্ধের উপস্থিতিতে মিলাদ কিয়াম, জিকিরে সেমা মাহফিল এবং মুনাজাতের মাধ্যমে অধিবেশন অনুষ্টান সমাপ্তি হয়।