রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় ভোলার বোরহানউদ্দিন থানার যুবলীগ সভাপতি আটক

মনির হোসেন,
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি মোঃ তাজ উদ্দীন (৫৩) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

 

বুধবার (০৬ নভেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজ উদ্দিন ভোলার বোরহান উদ্দিন সদর থানার আব্দুল গনির ছেলে।

 

আটক তাজউদ্দীন ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি। গত ২রা অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলা নম্বর-০৪। এই মামলায় তাকে আটক করা হয়েছে।

 

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল ভোলার বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজউদ্দীনের নিজ এলাকা ভোলায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে বিস্ফোরক মামলার একজন এজাহারভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয় এবং কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে।

 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ভোলার বোরহান উদ্দিন থানার সাথে তাজ উদ্দিন আটকের কথা জানানো হয়েছে। সেখান থেকে পুলিশ আসার পর তাকে বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষ তাদের কাছে হস্তান্তর করবেন। #