সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়  নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক শ্যামনগরে দুই দিনব্যাপী প্রতিবন্ধি উত্তরন মেলা ২০২৫ সমাপ্তি ঘোষনা  শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন,প্রসাশনের নেই কোন উদ্যোগ আটুলিয়ায় উৎসর্গ সোসাইটির উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে দেশ রক্ষায় শামীম ওসমানের সাথে শপথ করলেন নারায়ণগঞ্জের লাখো জনতা

Reporter Name
Update Time : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষার জন্য নারায়ণগঞ্জের আওয়ামীলীগ নেতা-কর্মীদের শপথ করিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় এ. কে.এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এ শপথ করান। এ সময় উপস্থিত লাখো জনতা হাত তুলে সংসদ সদস্য শামীম ওসমানের সাথে শপথ বাক্য পাঠ করেন।
“জেগেছে নারায়ণগঞ্জ,জেগে ওঠো শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগান নিয়ে স্বাধীনতা বিরোধী, আগুন সন্ত্রাস ও অশুভ শক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীকে জাগ্রত করতে সংসদ সদস্য শামীম ওসমান এ জনসভার আহবান করেন। জনসভা উপলক্ষে দুপুর থেকেই বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা রঙ বেরঙের ব্যানার ফেস্টুন হাতে নিয়ে ঢাক-ঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে জনাসভাস্থলে যোগদান করতে শুরু করেন। এসময় জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।
জনাসমাবেশে বক্তব্যে শামীম ওসমান বলেন, নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধী শক্তি যে ষড়যন্ত্র শুরু করেছে তাদের মোকাবেলা করার জন্য এই জনসভার আহবান করা হয়েছে। এসময় ড: কামাল হোসেনকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, তিনি ২০ দলের সাথে ঐক্যজোট করেছেন।উনারা নির্বাচনের জন্য মাঠে নামেন নাই। বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। এসব ঘটনার জন্য মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, কি চান আপনারা ? ওরা ২১ আগষ্টের হামলাকারীদের ক্ষমতায় আনতে চায়। তিনি আরো বলেন, যদি কেউ মনে করেন বাংলাদেশে মানচিত্রের উপর আঘাত করবেন, আমার নেত্রীর উপর আঘাত করবেন, আমাদের কেন্দ্রীয় নেতাদের উপর হামলা করবেন, বাংলাদেশের মানুষকে আগুনে জ্বালিয়ে বাংলাদেশকে ব্যার্থ রাষ্ট্র হিসেবে পরিণত করা চেষ্টা করবেন, আমরা পরিষ্কারভাবে বলি, হুকুম দেয়ার পরে আপনাদের বাড়ির একটি ইটও বাংলাদেশে থাকবে না। তিনি সবাইকে প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, প্রস্তুত থাকবেন, নভেম্বরর প্রথম সপ্তাহ থেকে শেষ সপ্তাহ পর্যন্ত বাংলাদেশ সমস্ত হায়না এবং শকুররা আঘাত করবে, চেষ্টা করবে অস্থিতিশীল করতে। নির্বাচন তাদের লক্ষ্য না। তাদের লক্ষ্য নির্বাচন বন্ধ করা। তারা অন্য কিছু স্বপ্ন দেখছেন।
ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লা বাদলের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ওয়জেদ আলী খোকন, সাধারণ সম্পাদক চন্দন শীল, যুগ্ন সম্পাদক শাহ নিজাম, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান, সোনারগা থানা আওয়ামীলীগের সভাপতি সামছুল ইসলাম ভুইয়াসহ বিভিন্নঅঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।