মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম:
নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত শ্যামনগর পল্লীসঞ্চয় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী হরির সুদ বানিজ্য জাল ষ্টাম্প ও রেভ্যিনিউ ষ্টাম্প বিক্রির কারনে সরকার হারাচ্ছে রাজস্ব ,ঋণ গ্রহিতারা হচ্ছে সর্বশান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সাবেক  এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কৈখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত শ্যামনগরে সর্ব বৃহৎ জনসভাকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জের বিষ্ণুপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এসএম শাহাদাত
Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

 

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

 

 

কালিগঞ্জের বিষ্ণুপুরে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, কেককাটা ও দোয়া মোনাজাত।শুক্রবার (১ নভেম্বর-২৪) বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী প্রাইমারী স্কুল মাঠে বিকেলে ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক জিএম রবিউল্লাহ বাহার, যুগ্ম আহবায়ক কাজী রাব্বি হোসেন। সন্মানিত অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাষ্টার আহছানউল্লাহ তরফদার, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জিএম রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুল, সদস্য সচিব আজিজুর রহমান। ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাসীন রেজা মুন্না ও সদস্য সচিব শিমুল হোসেন এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির নেতা সাইলুজ্জামান সাইলু, উপজেলা তরুণ দলের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন, সাংগঠনিক সম্পাদক  আশরাফুল ইসলাম, খুলনা মহানগর ছাত্রদলের নেতা জাফর ইকবাল বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মিন্টু ও যুবনেতা ফিরোজ হোসেন প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা, বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তরুণদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। পরে সদ্য ঘোষিত উপজেলা তরুণ দলের নেতাকর্মীদের ফুলেল শুভেচছা জানিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া কেক কেটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।