বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষক ও শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

আব্দুস সালাম
Update Time : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

রিপোর্ট আব্দুস সালাম

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে (৩১শে অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এই সমাবেশে স্থানীয় শিক্ষকদের মাঝে শিক্ষার মানোন্নয়ন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্যামনগর আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক এস এম ফজলুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হোসনে সাইফুল্লাহ রাজা, কিন্ডার গার্টেন শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আসাদুজ্জামান, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সভাপতি মোঃ আজহারুল ইসলাম, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি মাওঃ আব্দুল হামিদ, এবং মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি আলহাজ মাওঃ মোঃ অহিদুজ্জামানসহ উপজেলা বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “শিক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে শিক্ষকদের মধ্যে আন্তরিক সহযোগিতা ও একাত্মতার প্রয়োজন। শিক্ষকদের মূল ভূমিকা হলো নতুন প্রজন্মকে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তোলা। এজন্য শিক্ষকদের পেশাদারিত্বের মান উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশকে সহনশীল করতে হবে।”

এসময় তিনি সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর সুতরাং শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবী বেসরকারি শিক্ষকদের অবিলম্বে জাতীয়করণ করতে হবে।

বিভিন্ন নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও করার দাবী জানান। এছাড়াও শিক্ষকদের কল্যানে সকল দাবী আদায়ের আগামী দিনের আন্দোলনে সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ ভুমিকা পালনের আহ্বান জানান।

উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওঃ আব্দুর রহমান, মাওঃ মইনুদ্দিন মাহমুদ, ও মাওঃ গোলাম মোস্তফা তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদর্শ শিক্ষক ফেডারেশন শ্যামনগর শাখার সভাপতি এস এম ফজলুল হক। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার রেজাউল ইসলাম ও মাওঃ মহসিন আলম।