বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম:
৬ নম্বর রমজান নগর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত শ্যামনগরে কৃষি কর্মকর্তা নাজমুল হুদার বিরুদ্ধে নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে  শ্যামনগরে স্টোকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়  নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক শ্যামনগরে দুই দিনব্যাপী প্রতিবন্ধি উত্তরন মেলা ২০২৫ সমাপ্তি ঘোষনা  শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন,প্রসাশনের নেই কোন উদ্যোগ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার

উজ্জ্বল রায়
Update Time : বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ অপরাহ্ন

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পৃথক অভিযানে
ইয়াবা ও ফেনসিডিলসহ দুইজন গ্রেপ্তার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত রুবেল মীর (৩১) নামের একজন ইয়াবা কারবারিকে গ্রেফতার করে নড়াইল জেলার নড়াগাতি থানা পুলিশ। গ্রেফতারকৃত রুবেল মীর (৩১) নড়াগাতি থানাধীন কলাবাড়িয়া আশরাফ মীরের ছেলে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (২৮ অক্টোবর) নড়াগাতি থানাধীন বাঐসোনা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামর আলতাফ হোসেনের বাড়ীর সামনে পাঁকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইলের নড়াগাতি থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এসআই (নিঃ) ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রুবেল মীর (৩১)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে বাইশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া ও আসামি রুবেল মীর(৩১) এর নামে একাধিক মামলা রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে নড়াইল ডিবি পুলিশ তিন বোতল ফেন্সিডিলসহ একজন মহিলাকে গ্রেফতার
মাদক ব্যবসায়ের সাথে জড়িত শামীমা বেগম (৪০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত শামীমা বেগম(৪০) নড়াইল জেলার সদর থানাধীন পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মান্নান ভাূইয়ার স্ত্রী। নড়াইল জেলার সদর থানাধীন ৪নং আউড়িয়া ইউপির অন্তর্গত পশ্চিম বালিয়াডাঙ্গা মান্নান ভূইয়ার বসতবাড়ির উত্তর পোতার টিনের ঘর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ওহিদুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ নাহিদ নিয়াজ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শামীমা বেগম(৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ০৩(তিন) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।