শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর কে কারাগারে প্রেরণ ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁওয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে সম্প্রতি গত ৫ আগষ্ট ঠাকুরগাঁও সদর উপজেলার রোডে অগ্নিদগ্ধ হয়ে ৪ জন মারা যান । এ ঘটনায় করা মামলায় ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন আদালত । এর আগে গত ২৭ অক্টোবর রোববার রাতে ঢাকার জিগাতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ ।

ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী পাইকপাড়া গ্রামের মো: মফিজ উদ্দীনের ছেলে ও মামলার বাদী মো: জাকির হোসেন (৫৪) এর ছেলে মো: রাকিবুল হাসান রকি সহ মো: আল মামুন, সাহান ওরফে শাওন পারভেজ, আবু রায়হান এলাকাভিত্তিক বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বে ছিলেন । সম্প্রতি গত ৫ আগষ্ট বিকেলে এজাহারনামীয় আসামী ও অজ্ঞাতনামা আসামীরা উল্লেখিত সংগঠকদের আন্দোলন থেকে বিরত রাখতে বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করেন । পরবর্তিতে কৌশলে আলাপ-আলোচনার কথা বলে মামলার অপর আসামী পৌর কাউন্সিলর একরামুদ্দৌলা সাহেবের বাড়িতে নিয়ে গিয়ে সেখানে আগুনে পুরিয়ে হত্যা করে । পরবর্তিতে এ বিষয়ে সম্প্রতি গত ২১ আগষ্ট করা ঠাকুরগাঁও সদর থানার মামলা নং-১৮ এর ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ । গত ২৭ অক্টোবর রোববার রাতে তাকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ( ১) আমলী আদালতে তোলা হলে আদালতের বিচারক মোঃ মাহাবুবুর রহমান তাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।