শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে ১০ হাজার টাকা ছিনতাইকালে সি,আই,ডির হাতে ২ জন আটক ।

মোঃ মজিবর রহমান শেখ
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদরের কোর্টের গেট এলাকায় এক পথচারীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার সময় ঐ এলাকায় নজরদারিতে থাকা এক সিআইডি সদস্য দৌড়ে ২ ছিনতাইকারিকে আটক করে। ২৭ অক্টোবর
রোববার সকালে জগেস চন্দ্র অধিকারী নামে এক ব্যাক্তি একটি ব্যাংক থেকে ১০ হাজার টাকা তুলে শহরের কোটের গেল এলাকায় আসলে উতপেতে থাকা ২ ছিনতাইকারি তার কাছ থেকে টাকাগুলো ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিয়ে পালানোর সময় গোয়েন্দা নজরদারিতে থাকা কালীন ঘটনাস্থলে উপস্থিত সিআইডি সদস্য আকতার হোসেন দৌড়ে ২ ছিনতাইকারীকে টাকা সহ আটক করে। আটককৃতরা হলেন– ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার, আনোয়ার হোসেন (২৭), এবং ঠাকুরগাঁও জেলার পৌশহরের হাজীপাড়া এলাকার জগদীশ চন্দ্র (২৮)। স্থানীয়রা জানান, বর্তমান পেক্ষাপটে এ রকম একটি ঘটনায় তাৎক্ষণিক নজরদারিতে থাকা সিআইডি সদস্য ভুক্তভোগীর টাকা উদ্ধার করে দিয়েছে,যা আসলেই প্রশংসনীয়। এ বিষয় ঠাকুরগাঁও জেলা সি,আই,ডির এ,এস,পি সুমিত চৌধুরী জানান, আমরা সব সময় সাধারণ মানুষের জন্য কাজ করি এবং সাধারণ মানুষের পাশেই থাকি। আমাদের সি,আই,ডি সদস্য আকতার হোসেন শহরে নজরদারীতে থাকাকালে ২ ছিনতাইকারীকে ধরেছে এবং ঐ পথচারীকে টাকাগুলো তার ছেলে ও স্থানীয়দের উপস্থিতিতে ফিরিয়ে দেন।