সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী-  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থ হলে  অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন হারাবে

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান শাহসুফি শাহ্জাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, বর্তমান সরকার ছাত্র জনতার গণঅভ্যূত্থানের সরকার, ফলে স্বৈরাচারের বিধায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার বাহিরে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণ দিশেহারা। সাধারণ মানুষের জীবনযাপনে খুবই কষ্ট হচ্ছে। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রনে এনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সমর্থন হারাবে।

গত ২৬ অক্টোবর (শনিবার) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত বিএসপির চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার ও ফেনী জেলা এবং জেলাসমূহের আওতাধীন থানা/উপজেলা সমূহের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএসপি চেয়ারম্যান। বিএসপি চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত যৌথ প্রতিনিধি সভায় তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এমন কিছু করা উচিত নয়, যাতে পরবর্তীতে দেশে বিভিন্ন সংকট তৈরী হয়। তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য পার্টির নেতা কর্মীদের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করে প্রস্তুতির নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাড. কাজী মহসীন চৌধুরী। যৌথ সভায় বিশেষ অতিথি ছিলেন বিএসপি শ্রম বিষয়ক সম্পাদক কাজী মো: শহীদ উল্লাহ, বিএসপির স্থায়ী পরিষদ সদস্য ও দপ্তর সম্পাদক মো: ইব্রাহিম মিয়া, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নুরুল আনোয়ার হিরন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ আব্দুল কুদ্দুস, কেন্দ্রীয় সদস্য মো: মহিউদ্দীন, চট্টগ্রাম জেলা উপদেষ্টা পরিষদ সদস্য পীর সামশুল আলম সানজুরি। বিএসপি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মো: জসিমউদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, ফেনী জেলা সভাপতি আবু তাহের, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তবারক হোসেন সোহেল, খাগড়াছড়ি জেলা সভাপতি মো: আলাউদ্দিন, কক্সবাজার জেলা সমন্বয়ক হাফেজ মাওলানা কেরামত আলী, মিরশরাইল উপজেলা সভাপতি মো: নুরুল করিম আবসার, শাহজাদা মো: মিজানুর রহমান সানজুরি, হাটহাজারী উপজেলা সভাপতি ফয়জুল করিম আরমান, চট্টগ্রাম বায়জিদ থানার সভাপতি ডা. মো: রাসেল প্রমুখ।

যৌথ প্রতিনিধি সভায় ছয়টি জেলার ৩১টি উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।