বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম:
কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ।
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহের দরপত্র নিয়ে গড়িমসির অভিযোগ ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মধ্যে খাদ্য ও স্টেশনারি মালপত্র সরবরাহ এবং লিলেন ধোলাই কাজের দরপত্র আহ্বান নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে । ঠাকুরগাঁও সিভিল সার্জন নুর নেওয়াজ ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ নিয়ে ২০ অক্টোবর স্বাস্থ্য পরিচালক রংপুর সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ৬ জন ঠিকাদার। অভিযোগে উল্লেখ্য করা হয়েছে, আওয়ামী লীগ নেতা হেদায়তুল্লাহ মেম্বার ও তাঁর জামাই আব্দুল মান্নান গত ১৫ বছর একাধারে বিভিন্ন নামে স্বাস্থ্য কমপ্লেক্সের খাদ্য সরবরাহের ঠিকাদারি ধরে রেখেছেন। তাঁদের মোটা অঙ্কের টাকা বিনিময়ে আবার ঠিকাদারি দেওয়ার চেষ্টায় এ দরপত্রের ঝামেলার সমাধান দিচ্ছেন না ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন নুর নেওয়াজ ও রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ। এ বিষয়ে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক বলেন, নিয়মানুযায়ী দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হবে। কোনো অনিয়মের সুযোগ নেই। ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন জানান, এখানে তাঁর কোনো সম্পৃক্ততা নেয়। নিয়মের মধ্যে যে পাবেন, তাঁকেই যেন ঠিকাদারি দেওয়া হয়, সেদিকে তিনি নজর রাখবেন। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান বলেন, জানামতে দরপত্র মূল্যায়ন করে অনুমোদনের জন্য রংপুরে পাঠানো হয়েছিল। সামান্য জটিলতা সৃষ্টি হয়েছে। সে জটিলতা নিরসন করে দ্রুতই ঠিকাদার নিয়োগ করা হবে।