শনিবার, ০২ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পাইকগাছায় ঘুর্নিঝড় দানার প্রভাবে সহিল উদ্দিনের মানবেতর জীবনযাপন

শেখ মারুফ বিল্লাহ
Update Time : শনিবার, ০২ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

 

 

শেখ মারুফ বিল্লাহ :

 

খুলনার পাইকগাছায় ঘুর্নিঝড় দানার প্রভাব ও অতি বৃষ্টির ফলে একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় মানবেতর দিনযাপন করছেন নিঃস্ব সহিল উদ্দিন।

 

সহিল উদ্দিন উপজেলার গদাইপুর ইউনিয়নের চরমলই গ্রামের গরিব অসহায় ইছার উদ্দিন চৌকিদারের ছেলে। পরের জমিতে কাজ করে যে মুজুরী পান তা দিয়ে চলে তার ৫ সদস্যের সংসার।স্ত্রী সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার একমাত্র আয়ের উপর নির্ভরশীল।দিন মজুরী করে অতি কষ্টে কাটে তার সংসার জীবন।

 

ঘুর্নিঝড় দানার প্রভাবে ও ভারী বৃষ্টিপাতের ফলে বৃহস্পতিবার রাতে তার বসবাসের একমাত্র ঘরটি ভেঙে পড়ে।একমাত্র ঘরটি ভেঙে পড়ায় বর্তমানে পরিবারেরর অন্যান্য সদস্যেদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন দিনমজুর সহিল উদ্দিন।

 

সহিল উদ্দিন বলেন, একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে রাস্তার উপর খোলা আকাশের নিচে বসবাস করার মতো উপক্রম হয়েছে।এখন আমি কি করবো ভেবে পাচ্ছিনা।নতুন করে ঘর বাঁধবো কিন্তু অর্থ পাব কোথায়? এখন আল্লাহর উপর একমাত্র ভরসা।তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

স্থানীয় আব্দুল্লাহ মোড়ল বলেন, গরীব অসহায় দিনমজুর সহিল উদ্দিনের একমাত্র থাকার ঘরটি পড়ে যাওয়ায় সে বর্তমানে অসহায় হয়ে পড়েছে।অন্যের সাহায্য ছাড়া এই গরিবের পক্ষে একটি ঘর তৈরি করা সম্ভব নয়।

 

গদাইপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, আমি শুনেছি।সরকারি বরাদ্দ আসলে তাকে সহযোগিতা করব।