মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রাজশাহী নগরীতে ছিনতাইয়ের অভিযোগে(৪)ছিনতাইকারী গ্রেপ্তার

নরুন নবী :
Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

 

 

 

রাজশাহী প্রতিনিধি নরুন নবী : রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই তালুকদার পাড়া এলাকা থেকে বাই সাইকেল ছিনতাইয়ের অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: বিশাল (২০), মো: তানজীম আহমেদ (২০), মো: নাঈম হোসেন (২০) ও মো: সাঈদ হাসান শান্ত (২১)। বিশাল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মো: রানার ছেলে, তানজীম একই থানার গোলজারবাগ গুড়িপাড়ার মো: ইলিয়াসের ছেলে, নাঈম হড়গ্রাম নতুনপাড়ার মো: রবিউল ইসলামের ছেলে, সাঈদ একই এলাকার মো: টুটুল শেখের ছেলে।

 

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২২ অক্টোবর ২০২৪ রাত ১০ টায় দামকুড়া থানার তালুকপাড়ায় চার ছিনতাইকারী দু’টি মোটরসাইকেলে এসে হাবিব নামক এক ব্যক্তির বাই সাইকেল ছিনতাই করে কর্ণহার থানার সল্লাপাড়ার দিকে পালিয়ে যায়। এদিকে হাবিব তার পরিচিত একজনকে মোবাইল ফোনে ছিনতাইয়ের ঘটনাটি জানায়। ঐ ব্যক্তি স্থানীয় জনতাকে নিয়ে সল্লাপাড়া বটতলা মোড়ে পথরোধ করে দুই ছিনতাইকারীকে সাইকেলসহ আটক করে। এসময় দুই ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে কর্ণহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইকেলসহ আসামিদের হেফাজতে গ্রহণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে এবং পলাতক আসামিদের নাম ঠিকানা জানায়। ঘটনাস্থল দামকুড়া থানাধীন হওয়ায় জব্দকৃত বাই সাইকেলসহ আসামিদের দামকুড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

দামকুড়া থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলামের নেতৃত্বে এসআই মো: আশরাফুল ইসলাম ও তাঁদের টিম আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ২৩ এপ্রিল ২০২৪ দিবাগত রাত ৪ টায় অভিযান পরিচালনা করে  পলাতক অপর আসামি নাঈম ও সাঈদকে গ্রেপ্তার করে। এসময় তাদের মোটরসাইকেল জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে দামকুড়া থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।