শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ভারতের পেট্রাপোলে স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি স্থগিত, বেনাপোলে চলছে আমদানি-রপ্তানি

মনির হোসেন,
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

 

 

 

 

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:-

ভারতের পেট্রাপোল স্থলবন্দরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পরিদর্শন কর্মসূচি বাতিল হওয়ায় আজ মঙ্গলবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে। এর আগে তাঁর সফর উপলক্ষে দুই দেশের স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম তিন দিনের (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

 

অমিত শাহর পরিদর্শন কর্মসূচি বাতিল হওয়ার বিষয়ে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠিয়েছেন পেট্রাপোল স্থলবন্দরের ব্যবস্থাপক কমলেশ শাহনি। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির।

 

রাশেদুল সজীব নাজির জানান, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন করার কথা ছিল। এ কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ওই তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে একটি চিঠিতে জানানো হয়েছিল। গতকাল রাতে আরেকটি চিঠিতে নতুন করে জানানো হয়েছে, পেট্রাপোলে আগামী ২৪ তারিখ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর পরিদর্শন কর্মসূচি স্থগিত করা হয়েছে। ফলে ২২ থেকে ২৪ অক্টোবর স্থলবন্দরগুলো দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি চলবে।

 

 

বেনাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পেট্রাপোলে আধুনিক মানের যাত্রী টার্মিনালসহ অন্য স্থাপনা উদ্বোধন উপলক্ষে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঘিরে আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু কর্মসূচি স্থগিত হওয়ায় আমদানি-রপ্তানি স্বাভাবিক আছে।#