শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরা শ্যামনগরে সিনিয়র সাংবাদিক জিএম মোহাম্মদ আলীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে স্বজনদের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দন পত্রিকার শ্যামনগর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম মোঃ আলীর বিরুদ্ধে মিথ্যা হয়রানি মূলক মামলা করায় শ্যামনগরের সাংবাদিক মহল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এদিকে সাংবাদিক পরিবার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন বলে তার পুত্র জয়নুল আবেদীন জানান।

উল্লেখ্য গত ১০ বছর পূর্বে ক্রস ফায়ারে মারা যান সাতক্ষীরা ভোমরা এলাকার মৃত্যু আজগর আহমেদ এর পুত্র মোঃ খলিল আহমেদ। এ ঘটনায় নিয়া তোর ভাই জাফর গাজী বাদী হয়ে সাতক্ষীরা আদালতে ১৭/০৯/২০২৪ তারিখে তৎকালীন পুলিশ সুপারসহ 66 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

উক্ত মামলায় শ্যামনগরের সিনিয়র সাংবাদিক জিএম মোহাম্মদ আলী কে ৩৭ নং আসামি করা হয়।

 

এদিকে সাংবাদিক মোহাম্মদ আলীর পুত্র জয়নুল আবেদীন বলেন, আমার আব্বুকে গ্রাম্য দলাদলির কারণে প্রতিপক্ষরা উক্ত মামলায় জড়িয়ে দিয়েছেন। আমরা মিথ্যা ও হয়রানি মূলক মামলা থেকে প্রত্যাহার পেতে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি, এছাড়া সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

দ্রুত হয়রানি মূলক মামলা থেকে সাংবাদিক মোহাম্মদ আলীর নাম প্রত্যাহারের দাবিতে শ্যামনগরের কর্মরত সাংবাদিক মহল ও সচেতন মহল সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।