বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আগেসারদায় একযোগে আড়াইশোর বেশি ক্যাডেট এসআইকে অব্যাহতি

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান :

সারদা পুলিশ একাডেমিতে একযোগে আড়াইশোর বেশি ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর বিবিসি বাংলাকে আজ ২২ অক্টোবর বেলা সাড়ে ১১টায় এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, “শৃঙ্গলাভঙ্গের দায়ে তাদেরকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”

এদিকে, গত ২০শে অক্টোবর রাজশাহীর ওই পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ‘হঠাৎ’ করে স্থগিত করা হয়।

সে ঘটনা দেশজুড়ে নানা আলোচনার জন্ম দিয়েছিলো।

কেন কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিলো, এ প্রশ্নের সুনির্দিষ্ট কোনও উত্তর পুলিশ সদর দপ্তর থেকে দেয়া হয়নি।

বাহিনীর মুখপাত্র গণমাধ্যমকে শুধু বলেছিলেন, ‘অনিবার্য কারণে’ এটি স্থগিত করা হয়েছে।

যদিও এই কুচকাওয়াজে যোগ দেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজশাহীতে পৌঁছেছিলেন।

এদিকে গতকাল ২১ অক্টোবর সোমবার ৩০০ শিক্ষার্থীকে সহ পুলিশ হিসেবে ঢাকা ট্রাফিকে নিয়োগ দেওয়া হয়। আজ হঠাৎ করে পুলিশ সদর দপ্তরের আদেশে সারাদেশে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।