শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

স ম জিয়াউর রহমান
Update Time : শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান :

সাবেক সংসদ সদস্য ও আলোচিত তারুণ্যের প্রতীক সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ২১ অক্টোবর সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর ৬ নম্বর এলাকা থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ব্যারিস্টার সুমন বোনের বাসায় আত্মগোপনে ছিলেন। তাঁর বিরুদ্ধে মিরপুর ও আদাবর থানায় দুটি হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রাত দেড়টার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। পোস্টে সুমন লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

ব্যারিস্টার সুমন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর সরকারের সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি আমলা, পুলিশ, সাংবাদিকসহ ৭৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্যারিস্টার সুমনের আটকের খবর মুহূর্তের মধ্যে ফেইসবুক দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ওঠে প্রতিবাদের ঝর ও চলছে আলোচনা – সমালোচনা। সারাদেশে ও ফেইসবুক জুড়ে এখন তুমুল আলোচনা চলছে ব্যারিস্টার সুমন আটকের সংবাদটি। দেশ ও দেশের বাইরে কোটি কোটি সুমন এর ভক্ত এবং তরুণ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চলছে নানা কৌতূহল। এছাড়াও সুমনের নির্বাচনী এলাকা হবিগঞ্জ ৪ আসেনর চুনারুঘাট ও মাধবপুর এলাকার চলছে ক্ষোভ। তাদের মাঝে গভীর উদ্বেগ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ব্যারিস্টার সুমনকে আটক করায়। তার নির্বাচনী এলাকায় সর্বস্হরের জণগণ বিকেলে ব্যারিস্টার সুমনের মুক্তির দাবিতে গণমিছিল বের করবে বলে জানা যায় বিভিন্ন সূত্রে।