মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:
নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত শ্যামনগর পল্লীসঞ্চয় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী হরির সুদ বানিজ্য জাল ষ্টাম্প ও রেভ্যিনিউ ষ্টাম্প বিক্রির কারনে সরকার হারাচ্ছে রাজস্ব ,ঋণ গ্রহিতারা হচ্ছে সর্বশান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সাবেক  এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কৈখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত শ্যামনগরে সর্ব বৃহৎ জনসভাকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলে পানির ট্যাংকলরীর ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

সাদেকুল ইসলাম,
Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

 

 

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:

 

দিনাজপুরের বিরলে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে এক যুবক। নিহতর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতর পরিচয়ে পুলিশ জানায়, তিনি দিনাজপুর সদর উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুস সামাদ এর ছেলে আশরাফুল আলম (২৭)। তিনি দিনাজপুর পৌরশহরের সততা এলপিজি ফিলিং স্টেশন এর ব্যবস্থাপক পদে চাকুরী করতেন। রোববার দুপুর আনুমানিক ১ টায় দিনাজপুর- বোচাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মঙ্গলপুর ইউনিয়নের গরুরগ্রাম নামক স্থানে একটি পানির ট্যাংকলরী পিছন থেকে মোটরসাইকেল আরোহী আশরাফুলকে ধাক্কা দিয়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় জনতা বিরল শংকরপুর গ্রামের মোসলেম উদ্দীন এর ছেলে ট্যাংকলরী ঢাকা মেট্রো-০৬-১৪-২১৬৭ এর চালক রায়হান (৩০) কে আটক করে পুলিশে সোপর্দ করে। বিরল থানার উপপরিদর্শক বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মোটরযান আইনে একটি মামলা রুজু করা হয়েছে। লাশ উদ্ধার পূর্বক পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। মঙ্গলপুর তদন্ত কেন্দ্রে দূর্ঘটনা কবলিত ট্যাংকলরী ও মোটরসাইকেল উদ্ধারপূর্বক পুলিশী হেফাজতে রয়েছে।