শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে মহান মে দিবস পালনে শ্রমিক দলের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লালপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬

স্বাধীন আলম হোসেন 
Update Time : শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

 

 

স্বাধীন আলম হোসেন

নাটোর প্রতিনিধি

 

নাটোরের লালপুরে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের আহম্মদপুর গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার সাবেক ইউপি সদস্য আনসার আলী (৬২), আজিজুল (৩৮), ফেরদৌসী (৩২), আজাবুল (৩৮), সবুজ (২৭), শরিফুল (৩৮)।

সাবেক ইউপি সদস্য আনসার আলী জানান, একই এলাকার মফি খাঁর ছেলে খোরসেদের সঙ্গে একই এলাকার মৃত নজিমের ছেলে মফিজ উদ্দিনের জমিজমা নিয়ে দ্বন্দ্ব আসছিল। এনিয়ে তিনি গ্রাম্যশালীস করেছিলেন। এনিয়ে দুপুরে আকস্মিক ভাবে খোরশেদ তার লোকজন নিয়ে হামলা চালায়। এতে ৬ জন আহত হলে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এবিষয়ে খোরসেদ কোন মন্তব্য করতে রাজি হয় নি।