বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ছাত্রলীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে জখম সিলেটে 

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান :

সিলেটে মহানগরীর এলাকায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সঙ্গে থাকা আরও এক যুবককে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল ১৮ অক্টোবর শুক্রবার রাতে সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দক্ষিণ সুরমার কদমতলী এলাকার আব্দুল বাসিত সেলিমের ছেলে ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাসান মাহমুদ (২৫) ও মেন্দিবাগ এলাকার বাসিন্দা মো. মাজহার (২৬)।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, সিলেট নগরের মেন্দিভাগ এলাকায় কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় নেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে আজ মামলা করার কথা রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন মামলা হয়নি।