সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ধরা চট্টগ্রাম ও প্রাণ প্রকৃতির আয়োজনে নদী রক্ষায় ও পানি দূষণ রোধে কর্ণফুলী নদীর তীরে “চাঁদনী রাতে নদীর গল্প” অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে নতুন ফিশারীজ ঘাট অভ্যন্তরে কুতুবদিয়া সন্দীপ ঘাটে মাঝি মল্লাদের সচেতনতা বৃদ্ধির জন্য পরিবেশ সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) ও মাসিক প্রানপ্রকৃতির উদ্যোগে জোসনার আলোতে চাঁদনী রাতে নদীর গল্প বলার আয়োজন করা হয়।

গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধার পর চাঁদের রূপালি আলোতে যখন মাঝিমাল্লাদের অবসর সময় শুরু হয় তখন অনুষ্ঠানের সঞ্চালক প্রাণপ্রকৃতি পত্রিকার সম্পাদক ও ধরা চট্টগ্রামের সদস্য সচিব কবি সংগঠক শারুদ নিজাম সবাইকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।

সূচনা বক্তব্যে সাবেক কাউন্সিলর ও পরিবেশ সংগঠক পরিবেশ সংগঠক ও সাবেক কাউন্সিলর রেহানা বেগম রানু বলেন, মাঝি ভাইদের কাজ নদী থেকে পলিথিন সরিয়ে নেয়া, নদীতে কোন রকম বর্জ্য না ফেলা। নদী দূষণ নিয়ে প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী বলেন এই সাম্পানে জীবিকা আছে ঐতিহ্য আছে এ নদী রক্ষা করার দায়িত্ব আপনাদের। তারপর নদী দূষণ নিয়ে গানে গানে গল্প করেন সংগীতশিল্পী অভি কিম্বেল ও তার দল। গান করেন রেহানা বেগম রানু, সাইমুর রহমান এবং একজন নৌকার মাঝি মো: রুবেল। কথা বলতে আসেন সংবাদকর্মী ও পরিবেশ সংগঠক সরোয়ার আমিন বাবু বলেন এই কর্ণফুলী নদীকে জাতীয় নদী হিসেবে ঘোষণা করার আমরা কাজ করছি আপনারা মাঝি ভাইয়েরা ও সাধারন মানুষ এগিয়ে আসলে নদী দূষন কমবে। সমাজ সংগঠক ও পরিবেশ কর্মী সাঈদ মিলকি বলেন নদীতে পলিথিনে ভরে যাচ্ছে। নদীর নাব্যতা হারাচ্ছে এর জন্য ইলিশ হারাচ্ছে। বর্জ্য ও পানি দূষণ নিয়ে বক্তব্য রাখেন তরুণ অধ্যাপক ড. ইকবাল সরোয়ার নদী কি? আল্লাহর সৃস্টি যেখানে প্রবাহ আছে। শুরু, প্রবাহ ও শেষ যেখানে। কর্ণফুলীসহ পৃথিবীতে ৬৬০ নদী আছে। সব ময়লা আবর্জনা এই নদীতে ফেলছে।নদী দূষিত হচ্ছে। সচেতনতা বাড়াতে হবে প্রত্যেকের নিজ নিজ ক্ষেত্র থেকে। গানে গল্প কথায় গাঁথা অনুষ্ঠানটা অনেক মাঝিমাল্লা এবং সাধারণ মানুষের কাছে উপভোগ্য হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপনি বিতান প্রজন্মধারা আহ্বায়ক ফরমান উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী রেজাল্ট করিম সেন্টু, সমাজকর্মী রাবেয়া খাতুন শিমুল, আরিয়ানা ইসলাম, জুলিয়ান দি কস্তা, মাঝি সরদার জাবেদ আলম প্রমুখ ।