শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কমলনগরে জামাত ইসলামির পল্টন ট্র্যাজেডি দিবস পালন

মোঃ নুর হোসেন
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

 

মোঃ নুর হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা শাখা ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রায় ১৫ বছর পর খোলা ময়দানে প্রকাশ্যে আয়োজিত সম্মেলন বিপুলসংখ্যক কর্মীর জমায়েত দেখা গেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে জামায়াতে ইসলামীর জেলার কমলনগর উপজেলা শাখার আয়োজনে হাজির হাট ইউনিয়ন পরিষদের মাঠে ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবসে কর্মী সম্মেলনের আলোচনা সভায় ৩ টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে কর্মীরা সম্মেলনে যোগ দেন।

 

কমলনগর উপজেলা জামায়াতের (ভাঃপ্রাঃ) আমির মাওলানা আবুল খায়ের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিম।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এ আর হাফিজ উল্ল্যাহ,সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর উপজেলা বিএনপি সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্র শিবির কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

 

এসময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বক্তৃতাগন বিগত আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের নির্যাতন জুলুমসহ ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগী বৈঠার তান্ডবে গোটা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি । রাজধানী ঢাকাসহ সারাদেশে আওয়ামী সন্ত্রাসীরা গণহত্যায় মেতে উঠা। ঢাকা মহানগরীতে মানুষ হত্যা করে মৃত লাশের উপর নেচে নেচে উল্লাস প্রকাশ করেছিল খুনিরা। শেখ হাসিনার নির্দেশে পরিচালিত এই নৃশংস হত্যাকান্ডে কেঁদেছে বাংলাদেশ, কেঁেদছে সমগ্র বিশ্ব। সেদিন ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীরা দেশে মানবিক বিপর্যয় সৃষ্টি করেছিল। তাদের এ মানবতা বিরোধী অপকর্ম বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেন।

আমরা এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই প্রতিশোধ নেব। আমরা জানমাল দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে পরকালের মুক্তি নিশ্চিত করতে চাই।