রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে আ.লীগ নেতা রুস্তমখন্দকার গ্রেপ্তার

মনির হোসেন
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

 

 

 

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ভারতে পালানোর সময় ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা রুস্তম খন্দকারকে বেনাপোল ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও বিজিবি সদস্যরা।

 

 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে যশোরের বেনাপোল থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তবে কৌশলে পালিয়ে যান তার সহযোগীরা। রুস্তম খন্দকার ফতুল্লা ইউনিয়ানের স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।

 

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) -২ ওমর ফারুক মজুমদার জানান,আজ বৃহস্পতিবার রুস্তম খন্দকার বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশ করলে সেখানে কর্মরত নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়।

একপর্যায় জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা মামলার আসামি।

তিনি আরও বলেন, গ্রেপ্তার রুস্তম খন্দকারকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে তাকে ফতুল্লা থানায় সোপর্দ করা হবে।

 

অপরাধীরা যাতে দেশ থেকে পালাতে না পারে, সে কারণে চেকপোস্ট ইমিগ্রেশন ভবন নিরাপত্তা বাড়িয়েছে ইমিগ্রেশন পুলিশ। এতে পাসপোর্ট যাত্রীদের সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, বিজিবি ও সরকারের গোয়েন্দা সংস্থার সদস্যরা।#