সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের ইট ভাটা শ্রমিক সুজন গাজীর এক সপ্তাহ থেকে কোন খোজ পাচ্ছে না পরিবার শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এঘটনায় আহত -২ শ্যামনগরে সিপিপি কর্মকর্তার অনিয়ম–দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়  নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক শ্যামনগরে দুই দিনব্যাপী প্রতিবন্ধি উত্তরন মেলা ২০২৫ সমাপ্তি ঘোষনা  শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক ব্যবহার নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন,প্রসাশনের নেই কোন উদ্যোগ আটুলিয়ায় উৎসর্গ সোসাইটির উদ্যোগে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।   বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শ্যামনগর সিটি ক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির দোয়া অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

তেকানীতে মোটর সাইকেল ও অটোভ্যান সংঘর্ষ আহত ৩

মোঃ পলাশ শেখ 
Update Time : সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

 

মোঃ পলাশ শেখ

বিশেষ প্রতিনিধি

 

সিরাজগঞ্জঃকাজিপুর উপজেলার তেকানী ইউনিয়ন মোটর সাইকেল ও ভ্যানগাড়ির সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটা ফার্মেসি তার পরে জননী ক্লিনিক এ মেডিকেল পাঠিয়েছে বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা।

 

মঙ্গলবার দুপুর ৩.৩০ টার দিকে তেকানী ইউনিয়ন জুমারখুকশিয়া টাওয়ারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটর সাইকেল যাচ্ছিলো সড়ক দিয়ে

 

 

হঠাৎ করেই সড়কের পাশ দিয়ে যাওয়া একটি ভ্যানগাড়িতে ধাক্কা দিলে ভ্যান চালক ও মোটর সাইকেলের আরোহী দুই যুবক সড়কে ছিটকে পড়ে।

 

এতে ওই দুই যুবক মারাত্মক আহত হয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

 

এছাড়া ভ্যানে থাকা এক শিশু আহত হয়।দুই জনের পরিচয় জানা গেছে, আহত বাসিন্দা দক্ষিণ তেকানী মোঃ পলাশ শেখ (৩০) পিতা নামঃ মোঃ বাদশা শেখ আরেক জন উত্তর পানাগাড়ি বাসিন্দা মোঃ মনির হোসেন (২৪) পিতা নামঃ মোঃ রফিকুল ইসলাম। স্থানীয়রা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেত্ববৃন্দ তাৎক্ষণিক আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

 

জননী ক্লিনিক মেডিকেল এ্যাসিস্ট্যান্ট মোঃ রবিউল হাসা জানান, একজনের দুই টা দাঁত ভেঙে গেছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

 

আহত মোঃ পলাশ শেখ

তেকানী সেচ্ছাসেবক দলের সদস্য সচিব

আহতর কথা শোনার সাথে সাথে কাজিপুর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি এসএম গাজী মাজহারুল ইসলাম আনোয়ার সাবেক চেয়ারম্যান, কাজিপুর উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবু,

কাজিপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ এ কে ফজলুর হক মন্জু সরকার, তেকানী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ শাজাহান হোসেন, তেকানী ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদত হোসেন, তেকানী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাসুদ মন্ডল, তেকানী ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম দিলসাত,তেকানী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সোহেল রানা বিজয়, কাজিপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম মোঃ আশিক মাহমুদ, তেকানী ইউনিয়নহ ছাত্র দলের সভাপতি মোঃ শাকিল রানা,নিশ্চিতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ একরামুল হকসহ অনেক নেতাকর্মীরা।

কাজিপুর উপজেলার সভাপতি মোঃ সেলিম রেজা ও কাজিপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও কাজিপুর পৌর সভা সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন।সকল প্রকার নেতাকর্মীরা খোঁজ খবর নিচ্ছে।