সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত শ্যামনগরে গৃহবধূর আত্মহত্যা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাব আনিসুল হক মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহীন, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কফিল উদ্দীন আহমেদ, সাবেক সদর উপজেলা চেয়াম্যান সুলতান উল ফেরদৌস নম্র চৌধুরী। ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন, ঠাকুরগাঁও সদর থানার ওসি তাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলমগীর, ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ঠাকুরগাঁও জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার প্রমুখ। জমকালো আয়োজনে বরগুনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এ ছাড়াও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার সহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, কালবেলা ২ বছরেই মানুষের মধ্যে জায়গা করে নিয়েছে। আগামীতে এই পত্রিকার মাধ্যমে আমরা ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, সম্ভাবনা, ও সমস্যাগুলোর সংবাদ দেখতে চাই। কালবেলা পত্রিকা বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে আরও এগিয়ে যাক এমনটাই প্রত্যাশা।