রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোপালগঞ্জে শীতের আগমন উপলক্ষে ব্যস্ত সময় পার করছে গাছিরা

মোঃ শিহাব উদ্দিন
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

 

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

 

গোপালগঞ্জে শীতের আগমন উপলক্ষে ব্যস্ত সময় পার করছে গাছিরা,হিমেল হাওয়ায় সকালের কুয়াশায় জানান দিচ্ছে শীতের উপস্থিতি। আশ্বিনের শেষে গোপালগঞ্জের জনপদে খেজুর গাছে গাছে গাছিরা রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে গাছিরা । আর ১/ ২ সপ্তাহের মধ্যেই গাছ থেকে রস সংগ্রহে শুরু করবে এমনটাই বলছেন গাছিরা।

 

গ্রাম বাংলার খেজুর গাছ থেকে আর মাত্র ১/২ সপ্তাহ খনেক পর রস সংগ্রহ শুরু হলে কার্তিক মাস থেকে এই খেজুর গাছের রস সংগ্রহ করে লালি ও গুড় তৈরির কার্যক্রম চলবে প্রায় মাঘের শেষ পর্যন্ত। খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি গোপালগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে এ দৃশ্য চোখে পড়তে শুরু করেছে

 

প্রকৃতিতে এখন ঋতুবদলের আয়োজন। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপর শীতকাল। কিন্তু এখনই প্রকৃতি যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

 

শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে। সারদিনের তীব্র গরম শেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা। শীতকে ঘিরে সক্রিয় হচ্ছে গ্রাম অঞ্চলের পিঠাপুলির দোকানগুলো।