মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত শ্যামনগর পল্লীসঞ্চয় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী হরির সুদ বানিজ্য জাল ষ্টাম্প ও রেভ্যিনিউ ষ্টাম্প বিক্রির কারনে সরকার হারাচ্ছে রাজস্ব ,ঋণ গ্রহিতারা হচ্ছে সর্বশান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সাবেক  এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কৈখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ডুমুরিয়ায় জাতীয় ইঁদুর দমন অভিযান-র‍্যালি ও আলোচনা সভা

শেখ মাহতাব হোসেন
Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনার ডুমুরিয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২৪ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় ডুমুরিয়ায় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“ছাত্র, শিক্ষক ও কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন, তিনি বলেন ইঁদুরের উপদ্রবসহ সব ধরনের আপদ বালাই রুখতে ঐক্যবদ্ধ হতে হবে। ইঁদুর ছোট প্রাণি হলেও এর ক্ষতির পরিমাণ ব্যাপক। ইঁদুর কৃষকের উৎপাদিত ফসলের ২০-৩০ ভাগ ক্ষতি করে থাকে।

সচেতনতা বাড়াতে জাতীয় ইঁদুর নিধন দিবস পালিত,ও আলোচনায় তিনি আরো বলেন, ‘ইঁদুরের শত্রু পেঁচা, গুঁইসাপ, বনবিড়াল, বেজি এদের আবাসস্থল নষ্ট হয়ে যাওয়ায় ইঁদুরের উপদ্রব দিন দিন বাড়ছে। ইঁদুর নিধনে সবাই সচেতন হলে ব্যাপক ক্ষতির হাত হতে আমরা রক্ষা পাবো।’

অন্যান অতিথিরা বক্তব্যে বলেন , ধান ক্ষেতের আইলগুলো উঠিয়ে দিয়ে কমিউিনিটি ফার্মিং করতে পারলে ইঁদুর নিধন কার্যক্রম আরো বেশি সফল হবে। প্রত্যেক ইউনিয়নে প্রতি ব্লাকে একটি করে সচেতনা মূলক সভা করতে হবে ও প্রশিক্ষিত র‌্যাট কিলার তৈরি করতে পারলে ইঁদুরকে সহজে দমন করা যাবে। অনুষ্ঠানে সর্বোচ্চ ইঁদুর নিধনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুলতানা খানম, ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান, ডুমুরিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ওয়ালিদ হোসেন, ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি বিশ্বাস, মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকাশ মন্ডল, মোঃ রেজাউল করিম,করুণা মন্ডল, রবিউল ইসলাম, প্রমুখ।।